খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চালের মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা ও আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আমন ধান সংগ্রহ শুরু হবে আগামী ১৪ নভেম্বর। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
মন্ত্রী বলেন, ‘কৃষকরা বিক্রি করতে চাইলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টনের বেশি ধান কিনবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, রপ্তানির কারণে নয়, উৎপাদন কম হওয়ায় সুগন্ধি চালের দাম বেড়েছে। অল্প পরিমাণ সুগন্ধি চাল রপ্তানি হয়েছিল। বর্তমানে রপ্তানি বন্ধ আছে।
দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয়, তা জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় জরিপ চালাচ্ছে। এ ছাড়া তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার বিষয়ে সুপারিশ করবে।

