আজ রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। ওই কমিটির আহ্বায়ক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

