ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল, ডিসেম্বরে কর্মী পাঠানোর লক্ষ্য

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এ পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। নিয়োগকর্তাদের সহযোগিতা পেলে ডিসেম্বরেই কর্মী পাঠানো সম্ভব হবে।

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল, ডিসেম্বরে কর্মী পাঠানোর লক্ষ্য
মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল, ডিসেম্বরে কর্মী পাঠানোর লক্ষ্য

মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে কর্মী পাঠানোর জন্য এ পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক বৃহস্পতিবার সকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রাশেদুল হক বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি।’ নিয়োগকর্তারা কর্মী নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং তাঁদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ হবে। নিয়োগকর্তাদের সহযোগিতা পাওয়া গেলে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো সম্ভব হবে বলে তিনি জানান।

বোয়েসেল ডিসেম্বরের আগে চাহিদাপত্র চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কর্মীদের দ্রুত বিদেশে পাঠাতে ডিএইচএলের সহযোগিতা নেওয়া হচ্ছে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কোনো কারণে এক-দুই দিনের দেরি হলে সেটি আলাদা বিষয়।

বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন রাশেদুল হক। বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের মধ্যস্বত্বভোগী ও দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন