ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির, তাৎক্ষণিক ঝুঁকিতে পরিবারগুলো

গাজার ২১ লাখ বাসিন্দার অধিকাংশই এখনো বাস্তুচ্যুত। তাদের অনেকেই জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছেন, যেগুলো প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না।

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির, তাৎক্ষণিক ঝুঁকিতে পরিবারগুলো
গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির, তাৎক্ষণিক ঝুঁকিতে পরিবারগুলো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির প্লাবিত হয়েছে। এতে বন্যাপ্রবণ এলাকা ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া পরিবারগুলো 'তাৎক্ষণিক ঝুঁকিতে' রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আনাদোলুর খবরে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সংস্থাটি বলে, গাজার ২১ লাখ বাসিন্দার অধিকাংশই এখনো বাস্তুচ্যুত। তাদের অনেকেই জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছেন, যেগুলো প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না।

ওসিএইচএ জানায়, যেসব পরিবার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো খারাপ আবহাওয়ার কারণে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের নিয়ে সংস্থাটি গভীরভাবে উদ্বিগ্ন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মানবিক সহায়তাকারী সংগঠনগুলো জরুরি ত্রাণসামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার কাজ শুরু করেছে। তবে প্রয়োজনের তুলনায় মজুত সামগ্রী অপর্যাপ্ত। ওসিএইচএর ভাষ্য, কয়েক মাস ধরে অর্থায়নে ঘাটতি এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে আগাম প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ পরিস্থিতিতে শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী, ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন অয়েল ও খুচরা যন্ত্রাংশ দ্রুত গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মানবিক সহায়তায় ব্যবহৃত যানবাহন ও জেনারেটর সচল রাখতে এসব সরঞ্জাম প্রয়োজন। বিবৃতিতে ওসিএইচএ আরো জানায়, গাজায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে আরো অর্থায়ন প্রয়োজন।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন