ই-পেপার ঢাকা ২৮°
Daily Voice Of Asia

রমজান সামনে রেখে খাদ্যপণ্য আমদানিতে এলসির নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ

পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

রমজান সামনে রেখে খাদ্যপণ্য আমদানিতে এলসির নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ
রমজান সামনে রেখে খাদ্যপণ্য আমদানিতে এলসির নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ
পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। তাই এসব পণ্য আমদানি সহজ করতে হবে।
পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের এলসির ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে।
এসব পণ্যের সরবরাহ ঠিক রাখতে অগ্রাধিকার দিয়ে এলসি খোলার পরামর্শও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনাটি ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

মন্তব্য ০

আলোচনায় যোগ দিন মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে এক মিনিটেই খুলে নিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আরও পড়ুন